জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ০৯:২৯ এএম
লক্ষ্মীপুরে রিকশাচালক মো. দেলোয়ার হোসেনকে (২৪) রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মো. জয়নাল আবেদিন ও তার লোকজনের বিরুদ্ধে।
জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে ভর্তি করে।
মঙ্গলবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ্ উদ্দিন মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছেন।
আহত রিকশাচালকের নাম দেলোয়ার। তিনি সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ফরাশগঞ্জ-পুকুরদিয়া গ্রামের রেখার বাপের বাড়ির মো. হারুনের ছেলে।
আহত রিকশাচালক দেলোয়ারের বড় ভাই মো. হোসেন জানান, হামলাকারীরা পূর্বশ্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ভাইয়ের ওপর হামলা করেছে। হামলার ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ওসি মো. মোসলেহ্ উদ্দিন জানান, হামলাকারী চক্র রিকশাচালক দেলোয়ারকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আন্ধারমানিক গ্রামে দলবদ্ধ হয়ে রড ও লাঠিসোঁটা দিয়ে বেদম প্রহার করে। এতে তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়। জাতীয় সেবা-৯৯৯ কল পেয়ে আহত অবস্থায় রিকশাচালকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতির টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
টিবি