জেলা প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম
আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের ৮টি কবরস্থানের কবর খনন ও লাশ দাফনে নিয়োজিত ৫১ জন পুরুষ ও নারী কর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাকাত তহবিল হতে নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভবানীপুর ড্রাই আইস ফ্যাক্টরিতে আঞ্জুমান মুফিদুল ইসলাম কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়াজিউল্লাহ মন্টু, কোষাধক্ষ্য আবু দাইয়ান জাহাঙ্গীর, কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, মো. আইনুদ্দিন শেখ, আজীবন সদস্য সাংবাদিক কাজী তানভীর মাহমুদ।
অনুদান পেয়ে ঈদের দিনে খাদ্য সামগ্রীসহ সাংসারিক প্রয়োজন মেটাতে পারবেন বলে জানালেন আয়োজকেরা।
প্রতিনিধি/এসএস