জেলা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম
সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৬৫ বস্তা চাল অবৈধভাবে বসতঘরে মজুত রাখার দায়ে হাফিজুল ইসলাম নামে এক ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ মার্চ) গভীর রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল অভিযানে নেতৃত্ব দেন। সরকারি নিয়ম লঙ্ঘন করে চাল অবৈধভাবে চাল মজুত করার অপরাধে ডিলার হাফিজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল জানান, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস