images

সারাদেশ

ডোমারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মজনু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুজন।

বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

নিহত মজনু মিয়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়ার মৃত তফির উদ্দীনের ছেলে।

abedb536-2f32-426b-99df-f60cfaaab660

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিরোধকৃত জমিতে শুকনো একটি গাছ কাটতে গেলে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাইকে বাধা দেন প্রতিপক্ষ পরিবারের সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই মজনু মিয়ার মৃত্যু হয়। আহত দুই জনের অবস্থা গুরুতর হলে তাদের রংপুরে মেডিকেলে নেওয়া হয়।

আরও পড়ুন

সাহরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা জানান, আজ সকাল ৯টার দিকে হাসপাতালে নেওয়ার আগেই ওই ব্যক্তি মৃত্যু হয়েছে।

ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ বলেন, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

প্রতিনিধি/এসএস