images

সারাদেশ

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১১ মার্চ ২০২৬, ০২:১৫ এএম

মাদারীপুরের কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির জরিমানার অর্থ আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুমার নদে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি চক্র ছিল। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে শ্রীনদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইসিবপুর ইউনিয়নের শাখারপাড় এলাকার জলিল মোল্লার ছেলে ইউনুস মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার পাইপ ধ্বংস করা হয়।

রাজৈর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ নিয়াজ শিশির জানান, জরিমানার অর্থ সরকারি কোষাগরে জমা দেওয়া হবে। এছাড়া ভবিষ্যতেও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

প্রতিনিধি/এমআর