images

সারাদেশ

চাঁদপুর আদালতে পুলিশের হেফাজত থেকে আসামির পলায়ন

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ১১:৫৭ পিএম

চাঁদপুর আদালত এলাকা থেকে জাকির হোসেন গাজী নামে এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে জিআরও অফিসে আসামিকে আদালতে সোপর্দ করার সময় এই ঘটনা ঘটে।

রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এই তথ্য নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জাকির হোসেন গাজীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে। পরে তাকে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করার পূর্বে কোর্ট পুলিশের কাছে হস্তান্তরের জন্য নেওয়া হয়। তবে কোর্ট পুলিশের হাতে পৌঁছানোর আগে মডেল থানা পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির বলেন, আসামিকে আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এমআর