images

সারাদেশ

সুন্দরবনের অজগর গিলে গেল কৃষকের আস্ত ছাগল

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে অজগর সাপ।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের বন সংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সসস্যরা সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (এসসিএফ) মো. শরিফুল ইসলাম।

আরও পড়ুন

বাড়ি থেকে বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, মোবাইল বিক্রি করতে গিয়ে ধরা

প্রত্যক্ষদর্শী যুবক ফোরকান হাওলাদার জানান, ওই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। ছাগলটি বাড়িতে ফিরে না আসায় ওই দিনমজুর তার ছাগলটি খুঁজে না পেয়ে পার্শ্ববর্তী একটি ঝোপের মধ্যে বিশাল ওই অজগর সাপটি দেখতে পায়। এসময় সে সিপিজি সদস্যদের খবর দিলে তারা সবাই মিলে সাপটি উদ্ধার করে। এসময় আস্ত ছাগল গিলে খাওয়া অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়।

ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে তিনি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।

সিপিজি সদস্য সগির সওদাগর জানান, সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

প্রতিনিধি/এসএস