images

সারাদেশ

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১০ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

লক্ষ্মীপুরে বিদেশি ১টি রিভলভার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসাসহ শহিদ ওরফে শিপন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের রাঁধাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিপন ঐ এলাকার আবুল কালামের ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলভার ও ৪৬ রাউন্ড গুলি এবং ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/এজে