images

সারাদেশ

চাঁদপুর নৌ থানায় জব্দকৃত নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

জেলা প্রতিনিধি

০৯ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জালসহ প্রায় ২৫ হাজার বর্গমিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টায় চাঁদপুর নৌ-থানার সামনে এসব জাল ধ্বংস করা হয়।

ধ্বংস করা জালের মধ্যে রয়েছে ২৪ হাজার ৯৪৫ বর্গমিটার কারেন্ট জাল, ৩ হাজার ১৩৫ বর্গমিটার বেহুন্দি জাল এবং ৪০ বর্গমিটার ও ১৪ হাত মই জাল। বিকেলে চাঁদপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

চলতি বছরের বিভিন্ন সময়ে পরিচালিত ৪৮টি মামলার আলামত হিসেবে এসব জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১৯ হাজার ৮০০ টাকা। জালগুলো ধ্বংস করার সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বর্ধন ও আবদুল মান্নান এবং নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি