images

সারাদেশ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১০

জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

 সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্টসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৭ মার্চ) মধ্যরাত ১২টার দিকে অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ বিজিসি, জয় বাংলা এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে, সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

এ সময় পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।

তিনি জানান, জব্দকৃত সিমেন্ট, ফিশিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এজে