images

সারাদেশ

গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ পিএম

গাজীপুরের বাসন এলাকায় ঝুট ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঝুট বোঝাই ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলায় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়।

শনিবার (৭ মার্চ) ঝুট কেনার সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৌশিক খানের অভিযোগ, তার মালিকানাধীন খান ট্রেডিংয়ের সঙ্গে ম্যানল ফ্যাশন গার্মেন্টসের ঝুট কেনাবেচার চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী শনিবার ঝুট কিনতে গেলে অতর্কিত হামলার শিকার হন তারা।

4d7776d5-c25a-46e7-8975-6f5007e92c6c

আরও পড়ুন

প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

অভিযোগ করা হয়, বাসন থানা বিএনপি নেতা সিরাজুল হক, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াইশ লোক অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা ছিল। হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে।

প্রতিনিধি/এসএস