জেলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
খাগড়াছড়ির পানছড়ি উপজেলাতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইউপিডিএফ সদস্য নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। সে ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলার পদ্মিনী পাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।
হত্যাকাণ্ডের ঘটনার বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনায় তীব্র ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সন্তু গ্রুপের ১৫–২০ জনের একটি সশস্ত্র দল পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় প্রবেশ করে ওত পেতে থাকে। এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮) সাংগঠনিক কাজে যাওয়ার পথে তাদের সামনে পড়েন। তখন সন্ত্রাসীরা তাকে কাছ থেকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ করা হয়।
তিনি অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নিহত আপন ত্রিপুরার বাবার নাম মৃত কিরণ মুনি ত্রিপুরা। তার বাড়ি ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনীপাড়া গ্রামে।
প্রতিনিধি/এসএস