images

সারাদেশ

নোয়াখালীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

০৭ মার্চ ২০২৬, ০৪:১১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৭ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওয়ারেন্ট তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। অভিযান চলাকালীন ১ নং আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘির পাড় মোড়ে সেলিমের চায়ের দোকানের সামনে তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে ধাওয়া করে পুলিশ। এসময় দুইজন ধরা পড়লেও একজন পালিয়ে যায়।

পরে আটককৃতদের দেহ তল্লাশি করে আসামি ফরহাদ ইসলাম ফাহিমের কাছ থেকে ১টি লোহার তৈরি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা বুলেট ও ১ টিন ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিরা আমানুউল্ল্যাপুরের একই ওয়ার্ডের বাসিন্দা মো. ফরহাদ ইসলাম ফাহিম (২০), তাজুল ইসলাম সুমন (৩৪)।

পুলিশ জানায়, আসামিরা এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র কেনাবেচার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় এসআই মো. নুরুজ্জামান বাদী হয়ে অস্ত্র আইনে (The Arms Act, ১৮৭৮ এর 19A ও 19F ধারা) একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১৩)। 

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে তাদের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে