images

সারাদেশ

বঙ্গোপসাগরে ৩টি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক, আদালতে প্রেরণ

জেলা প্রতিনিধি

০৬ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের শুক্রবার (৬ মার্চ) সকালে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা বলে জানা গেছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া-২৭, সীমা–-২ ও আসমা নামের তিনটি ফিশিং বোটসহ জেলেদের আটক করে।

28537659-76b5-4c3c-980b-ac1edceb8280

আরও পড়ুন

মেঘনায় জাটকা শিকারের দায়ে ১৭ জেলে আটক, জরিমানা

তিনি আরও জানান, আটক করা বোটগুলো মোংলায় আনা হয়। পরে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি বোট ও ৩৭ জেলেকে মোংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে শুক্রবার (৬ মার্চ) সকালে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস