জেলা প্রতিনিধি
০৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূবাইলের মৃধা বাড়ি এলাকার সজিব ও পূবাইলের সাতালি পাড়ার আবুল কাশেমের ছেলে বাপ্পি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গাজীপুরের পূবাইল রেলক্রসিং এলাকায় রেল লাইন অতিক্রমের সময় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সজীব ও বাপ্পি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপর নিহতের স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
প্রতিনিধি/এসএস