images

সারাদেশ

কক্সবাজারে বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি

০৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকায় জবরদখলে থাকা প্রায় এক একর সরকারি বনভূমি দখলমুক্ত করেছে দক্ষিণ বনবিভাগ। এ সময় সেখানে নির্মাণাধীন দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজারকুল রেঞ্জের পাগলিরবিল বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ সূত্র জানায়, প্রভাবশালী একটি চক্র বন আইন অমান্য করে সরকারি বনভূমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে বনবিভাগ অভিযান চালিয়ে জায়গাটি দখলমুক্ত করে এবং নির্মাণাধীন দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

c0f03a64-39ea-4e23-93d1-2d40dee0ae48

রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান নিবিড় বলেন, সরকারি বনভূমি দখল ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে বনবিভাগের অবস্থান কঠোর। কোনো প্রভাবশালী মহলকে ছাড় দেওয়া হবে না। বন রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

উখিয়ায় গুলি-ম্যাগাজিন উদ্ধার

অভিযানে অংশ নেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শাহিনুর ইসলাম, পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলমসহ বনবিভাগের বিভিন্ন রেঞ্জের বিট কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

219e00f1-1d8b-4ae0-ada3-e41da08821fd

এদিকে, একই দিনে ধোয়াপালং রেঞ্জের মরিচ্যা বিট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১২০ ফুট পাইপ ও একটি ড্রেজার মেশিন জব্দ করেছে বনবিভাগ।

প্রতিনিধি/এসএস