images

সারাদেশ

জামালপুরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

জেলা প্রতিনিধি

০৬ মার্চ ২০২৬, ০৮:০৩ এএম

জামালপুর শহরে স্ত্রীকে হত্যার পর পোড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে শহরের দড়িপাড়া এলাকায় এই ঘটনা ঘটে৷

নিহত স্ত্রীর নাম তাহমিনা আক্তার তানিয়া। তিনি দুই সন্তানের জননী এবং তার স্বামী হোসেন তাইফুর সুপ্রিম কোর্টের আইনজীবী বলে জানায় স্বজনেরা।

পুলিশ জানায়, ১৫ বছর আগে বিয়ে হওয়া তাহমিনা ও তাইফুরের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এর জেরে রাতে ধারালো অস্ত্র দিয়ে তাহমিনার ওপর হামলা করে হত্যা করে স্বামী তাইফুর। এরপর বিছানায় তাহমিনার মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ।

31e98595-07be-43d1-9c1f-fb6a43d90bfc

এই ঘটনায় দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের স্বজনেরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা মরদেহ উদ্ধার করি। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস