জেলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাইনুদ্দিন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেটের কাছে এ ঘটনাটি ঘটে।
নিহত মাইনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তার নয়ারহাট গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
চাচাতো ভাই মুন্না ও তার বন্ধুরা জানায়, মাইনুদ্দিন সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকায় গাছের গুড়ি ক্রেনের মাধ্যমে গাড়িতে উঠানোর কাজে নিয়োজিত ছিল। গাছের গুঁড়ি গাড়িতে উঠানোর সময় ক্রেনটি বৈদ্যুতিক তারে লেগে যায়। এসময় মাইনুদ্দিন ক্রেনটিতে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। লাশটির সুরাহতাল রিপোর্ট তৈরির জন্য পুলিশকে অবহিত করা হয়েছে।
প্রতিনিধি/এজে