জেলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার বারবাজার ইউনিয়নের সোনালীডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে বাঁদুরগাছা গ্রামের ইব্রাহিম হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর আওতায় এই অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। এ সময় একটি মামলায় মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
প্রতিনিধি/এজে