images

সারাদেশ

বগুড়ায় নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

বগুড়ায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা সায়েম মাহমুদ।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

তিনি বর্তমানে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে, বগুড়ার বর্তমান পুলিশ সুপার শাহাদাত হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এসপি মির্জা সায়েম মাহমুদকে বগুড়ার জেলা পুলিশ প্রধানের দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে। একই আদেশে বগুড়ার বিদায়ী এসপি শাহাদাত হোসেনকে নতুন কর্মস্থল হিসেবে এপিবিএনে পদায়ন করা হয়।

নতুন সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদলের অংশ হিসেবে বগুড়ায় পুলিশ সুপার পদে এ পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ দ্রুতই বগুড়ায় তার দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

প্রতিনিধি/ এজে