নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম
কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে আব্দুল্লাহ আল সাঈদ নামের এক কিশোর কোরআনে হাফেজ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ সাইদের বাবা সামছুল আলম টেকনাফ থানায় একটি ডিজি করেন।
সোমবার (২ মার্চ) রাত ৯টায় টেকনাফ সদর এলাকার মাদরাসা থেকে সে নিখোঁজ হয়।
স্বজনরা জানান, আব্দুল্লাহ আল সাইদ একজন কোরআনে হাফেজ। তার বয়স ১৩ বছর। তার গায়ের রং শ্যামলা এবং পরনে ছিল পাঞ্জাবি-পাজামা।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল সাঈদ গত ২ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে টেকনাফ থানার ৩ নম্বর টেকনাফ সদর এলাকার মাদরাসা থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে টেকনাফ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। যার জিডি নম্বর-১৪২।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, একজন হাফেজ নিখোঁজ হওয়ার ঘটনায় আমাদের থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
একেএস/এআর