images

সারাদেশ

হঠাৎ মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য, দিলেন কড়া হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বুধবার (৪ মার্চ) সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, পাশাপাশি রোগী ও স্বজনদের সাথে কথা বলেন সংসদ সদস্য।

প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন তারা সময় মতো উপস্থিত আছেন কি না, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কি না। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না তা খোঁজখবর নেন এমপি।

5346bdee-d3ff-4c31-af54-19ac893a46c7

আরও পড়ুন

আকস্মিক ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দরজায় তালা দেখে বসে থাকলেন বারান্দায়

এ সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে চিকিৎসকদের উদ্দেশে বলেন, সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা প্রদান করতে হবে।

bb99809e-114e-4517-b1c0-48a832386d3b

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমান কর্তৃক ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে হঠাৎ হাসপাতাল পরিদর্শন করা হয়। সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, এজন্য জরুরি বিভাগ পরিদর্শন করা হয়। রোগীরা দ্রুত চিকিৎসা পাচ্ছেন কি না এবং সেবার মান বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ডে গিয়ে কথা বলেন এবং চিকিৎসা, খাবার ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তুষ্টি সম্পর্কে জানতে চান। দুই ঘণ্টা হাসপাতাল ঘুরে সামগ্রিক চিকিৎসা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সংসদ সদস্য।

প্রতিনিধি/এসএস