images

সারাদেশ

নারায়ণগঞ্জ- ৪ আসনের এনসিপির এমপিকে ঘেরাও করে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ায় এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এই ঘটনা ঘটে। পরে এমপি আব্দুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করে হাতেমের অনুসারীরা।

আরও পড়ুন

জনগণের রায় আদালতে নিলে রাজপথে নামার হুঁশিয়ারি নাহিদ ইসলামের

জানা যায়, জামায়াতের আয়োজিত ইফতারে অতিথি হিসেবে দাওয়াত পান এমপি আব্দুল্লাহ আল আমিন ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। তবে হাতেমকে উপস্থিত দেখে স্টেজে বসেননি আল আমিন। বক্তব্য প্রদানকালে আল আমিন বলেন, আমি ফ্যাসিস্টের দোসরের সঙ্গে এক মঞ্চে বসব না।

এর পরেই হাতেম উঠে যায় এবং তার অনুসারীরা অনুষ্ঠানস্থল ঘেরাও করে বিক্ষোভ করে।

ফতুল্লা থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস