images

সারাদেশ

খাগড়াছড়ি প্রেসক্লাব দরিদ্র মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জেলা প্রতিনিধি

০৩ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম

খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, ক্লাবে ইফতার পার্টি না করে আজ আপনাদের মাঝে ইফতার সামগ্রী হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত।

এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সাধারণ সম্পাদক সমির মল্লিক, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, রমজান মাসে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে পড়ে। আমাদের মতো গরিব মানুষের কথা ভেবে যে সহযোগিতা আজ করা হয়েছে, এতে আমরা সত্যিই আনন্দিত। এই সামগ্রী আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।

ইফতার সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, খেজুর, সয়াবিন তেল, ছোলা, পিঁয়াজ, মসুর ডাল, ও মুড়ি।

প্রতিনিধি/এজে