images

সারাদেশ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৫০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পূর্বাঞ্চল রেলওয়ের মিরসরাই উপজেলার খৈয়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন

মাদক বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) রাশেদ রানা বলেন, মঙ্গলবার দুপুরে পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামমুখী রেললাইনে (ডাউন লাইনে) ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে দেখা যায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তার পরনে কালো রঙের ছেঁড়া প্যান্ট ও সাদা রঙের ছেঁড়া চেক শাট রয়েছে।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এসএস