জেলা প্রতিনিধি
০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ এএম
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোবিন্দ দাস (৪৯) নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
রোববার (১ মার্চ) রাতে শার্শায় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
গোবিন্দ দাস উপজেলা সদরের মৃত পঞ্চারাম দাসের ছেলে ও সদর ইউনিয়নের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয়রা জানান, রোববার রাতে নিজ বাড়ির পাশে কাজে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন গোবিন্দ দাস। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি