জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম
বরগুনার পাথরঘাটায় আলোচিত সুজন হত্যা মামলার চার অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-৮। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-৬, সিপিএসসি, খুলনার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (২ মার্চ) গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে বরগুনার বামনা ও খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে মো. জালাল, মো. কালু, মো. সবুজ হাওলাদার ও মো. মিরাজ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

র্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ১৩ ফেব্রুয়ারি অভিযুক্তরা সুজনকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন হত্যা মামলা দায়ের করেন।

র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস