images

সারাদেশ

নাটোরে লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার, প্রকৃতিতে অবমুক্ত

জেলা প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম

নাটোরের নলডাঙ্গায় একটি লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার করেছে জীববৈচিত্র্য সংরক্ষণের সদস্যরা। উদ্ধার করা প্যাঁচাকে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকা থেকে জালে আটকে পড়া ওই প্যাঁচাটিকে উদ্ধার করে সংগঠনের সদস্যরা।

সংগঠনের সদস্যরা জানান, সোমবার সকালে উপজেলার মাধনগর এলাকায় জালে আটকে পড়ে একটি লক্ষ্মীপ্যাঁচা। পরে খবর পেয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সদস্য ও সবুজ বাংলার সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্যাঁচাটিকে উদ্ধার করেন। পরে প্যাঁচাটিকে প্রকৃতির মাঝে অবমুক্ত করা হয়।

508aeed3-9baf-417e-9f84-f0fe5826e96f

আরও পড়ুন

মাদারীপুরে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পদ্মায় অবমুক্ত

এসময় উপস্থিত ছিলেন- পরিবেশকর্মী ফজলে রাব্বী, আরিফুল ইসলাম, ইয়াচিন প্রামানিক, তোতা হোসেন, মাহিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও স্থানীয় সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করছে বিবিসিএফ। সারাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ বিবিসিএফ এর ২০ হাজারের অধিক স্বেচ্ছাসেবীরা কাজ করছে। সংগঠনের সদস্যরা লক্ষ্মীপ্যাঁচাটিকে উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেন।

প্রতিনিধি/এসএস