জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ১০:৩০ এএম
রাজশাহীর পবায় ধানক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কর্ণহার থানার দর্শনপাড়া ইউনিয়নের বিলধর্মপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরএমপির কর্নহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মো. রুবেল। তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার (১ মার্চ) রাতে এশা ও তারাবির নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হন রুবেল। এরপর বাসায় আর ফেরেননি তিনি। তাকে অপহরণ করা হয় বলে স্থানীয়দের ধারণা। সোমবার সকালে মাঠে ধানক্ষেতে তাকে পড়ে থাকতে দেখা যায়।
কর্নহার থানার ওসি হাবিবুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। হত্যার কারণ এখনো জানা যায়নি। আমরা অনুসন্ধান করছি। মামলা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস