জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০৩:৪২ এএম
নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
রোববার বিকেলে মনোহরদী প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে শুক্রবার সকালে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভারের মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশন-এর নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ নির্বাচিত হন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (দৈনিক মানবজমিন) ও মুহা. ইসমাইল হোসাইন খান (দৈনিক কালের কণ্ঠ), সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল (দৈনিক যায়যায়দিন), সহ-সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ (চ্যানেল এস), কোষাধ্যক্ষ মো. রায়হান উদ্দিন বাচ্চু (দৈনিক মুক্তখবর), সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ (ঢাকা মেইল), সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া (একুশে টিভি) এবং দপ্তর সম্পাদক রেজাউর রহমান (দৈনিক ভোরের দর্পণ)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— দৈনিক সংগ্রাম-এর প্রতিনিধি মোসাদ্দেক রহমান খান, দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আসাদুজ্জামান নুর, দৈনিক সময়ের আলো-এর প্রতিনিধি মো. মোজাম্মেল হক, দৈনিক কালবেলা-এর প্রতিনিধি মো. কামরুল ইসলাম, দৈনিক আমার বাংলা-এর প্রতিনিধি জেএম শাহজাহান মোল্লা, দৈনিক জনকণ্ঠ-এর প্রতিনিধি ইমাম হোসেন রিপন, দৈনিক সংবাদ-এর প্রতিনিধি মাহবুবুর রহমান সোহেল, দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মোবারক হোসেন, আজকের পত্রিকা-এর প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিজয় টিভি-এর প্রতিনিধি শরিফুল ইসলাম শামীম এবং দৈনিক ঢাকার ডাক-এর প্রতিনিধি মো. আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নুর ও সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খানকে দায়িত্ব পালনকালে অবদানের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও নৈতিক সাংবাদিকতা চর্চায় মনোহরদী প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুজন বর্মণ বলেন, প্রেসক্লাবকে সকল সাংবাদিকের জন্য একটি কার্যকর পেশাগত ও ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। সাংবাদিকদের কল্যাণ এবং মনোহরদীর উন্নয়নমূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশনের ওপর জোর দেওয়া হবে।
নবনির্বাচিত সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, সাংবাদিকদের ঐক্য অটুট রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিনিধি/এএস