images

সারাদেশ

কালীগঞ্জে সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করে আদালত।

রোববার (১ মার্চ) দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১২ (৩) ধারা অনুযায়ী সার জব্দ ও জরিমানা করা হয়।

3a863b16-e012-417c-871f-c3c50fe9ce6b

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি।

আরও পড়ুন

নোয়াখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

6034547f-2ac1-42e0-bcec-8743cbee4e57

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত ওই সার ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও, ২০ বস্তা সার একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে সদর উপজেলার গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন। আদালত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে সার জব্দ ও ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করে। এছাড়া পরবর্তীতে অবৈধভাবে সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

প্রতিনিধি/এসএস