images

সারাদেশ

মেঘনায় জাটকা শিকারের দায়ে নৌকাসহ দুই জেলে আটক

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

চাঁদপুরের মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে দুটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

রোববার (১ মার্চ) দুপুরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থান থেকে তাদেরকে জাটকা ধরা অবস্থায় আটক করা হয়।

আটক জেলেরা হলেন- রাজরাজেশ্বর ইউনিয়নের বাঁশগাড়ী গ্রামের মোস্তফা ব্যাপারীর ছেলে মনসুর আহমেদ (৪০) ও একই এলাকার মৃত চান মিয়ার ছেলে নাকমত আলী (৬০)।

আরও পড়ুন

সেন্টমার্টিনে ১৫ মানব পাচারকারী আটক, নারী-শিশুসহ ১৫৩ জন উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, আটক দুই জেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হবে। জব্দ করা নৌকা থানা হেফাজতে রয়েছে।

জাটকা সংরক্ষণে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, বেচাকেনা, পরিবহন ও মজুত নিষিদ্ধ।

প্রতিনিধি/এসএস