images

সারাদেশ

চাঁদপুরে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের হাপানিয়া গ্রামের ইতালী প্রবাসী নুর ইসলামের বসতঘর থেকে তার মা পারুল বেগম (৬৫) এর মরদেহ উদ্ধারের ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত প্রবাসীর স্ত্রী হালিমা বেগম (২৭) ও তার পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলাম মিঠুকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ মার্চ) দুপুরে মতলব উত্তর থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসাইন সানীব। এ সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডলসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসামি আশরাফুল ইসলাম মিঠু হাপানিয়া গ্রামের ব্যাপারী বাড়ির জাহাঙ্গীর ব্যাপারীর ছেলে।

f7c23f79-549c-4e20-90a1-4f143a2cdea2

সহকারী পুলিশ সুপার জানান, ২৮ ফেব্রুয়ারি দুপুরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পারুল বেগমের মরদেহ উদ্ধার করে এবং প্রবাসীর স্ত্রী হালিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রকৃত ঘটনা প্রথমে হালিমা অস্বীকার করলেও এক পর্যায়ে স্বীকার করে।

আরও পড়ুন

চাচার লালসার শিকার ভাতিজি, বাধা দেওয়ায় খালাকেও হত্যা

হালিমা পুলিশকে জানায়, তার সাথে প্রতিবেশী অবিবাহিত যুবক মিঠুর সাথে আট মাস আগে পরকীয়া সম্পর্ক হয়। সেই সূত্র ধরে মিঠু তাদের বাড়িতে আসা যাওয়া এবং পরিবারের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে উঠে। এর মধ্যে প্রবাসী নুর ইসলামের প্রথম স্ত্রীর সন্তান সোহানের সঙ্গে অনলাইনে ব্যবসা করবে বলে মিঠু ৩ লাখ টাকা বিনিয়োগ করে। বিনিয়োগের এক পর্যায় সোহান মিঠুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

উপায় না পেয়ে মিঠু তার টাকা উদ্ধার করতে সোহানের দাদি পারুল বেগমের পরনে থাকা স্বর্ণের কানের দুলের নজরে আসে। মিঠু পরিকল্পনা করে, হালিমার সহযোগিতা নিয়ে ২৭ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে ওই ঘরে আসে এবং পারুল বেগমকে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে। কিন্তু কানের দুল খোলার সময় তিনি টের পাওয়ায়, পরবর্তীতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ডাকাতি নাটক সাজাতে হালিমার হাত পা বেঁধে চলে যায়।

5aad6e01-c1c1-417d-a0af-4c55d0b9a54d

পরদিন দুপুরে প্রতিবেশীরা এই ঘটনার টের পায় এবং পুলিশকে সংবাদ দেয়।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হোসাইন সানীব বলেন, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে। মৃত হালিমা বেগমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস