জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগতির বাসের চাপায় আরএফএল কোম্পানির এক কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী বাজারের পূর্বে তৈইপাড়া এলাকায় দশমাইল হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম নাম রাকিব হোসেন (২৭)। তিনি ঠাকুরগাঁও জেলার হরিহরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন রাকিব হোসেন। এ সময় বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাত যানবাহন বেপরোয়া গতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে যায়।
আরও পড়ুন
দশমাইল হাইওয়ে থানার ওসি মাহাবুল কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিনিধি/টিবি