images

সারাদেশ

গাজীপুরে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে আগুনে পোড়া এক অজ্ঞাত পরিচয় যুবকের মরদহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুরের বৃন্দাবন এলাকায় বরমী-এমসি বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের বৃন্দাবন এলাকায় বরমী-এমসি বাজার সড়কের পাশে আগুনে পোড়া ও গলায় রশি প্যাঁচানো অবস্থায় আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানা খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। আলামত সংগ্রহ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার এসআই রুহুল কাইয়ুম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মরদেহটি এখানে এনে পুড়িয়ে ফেলে রেখে পালিয়ে গেছে। পরিচয় শনাক্ত করে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি