images

সারাদেশ

পাবনায় দাদিকে হত্যা ও নাতনিকে অপহরণের পর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে নিজ বাড়ি থেকে দাদিকে হত্যা ও নাতনিকে অপহরণের পর ধর্ষণের পর হত্যার লোমহর্ষক ঘটনা ঘটেছে। পৃথক স্থান থেকে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ভবানিপুর উত্তরপাড়ার জয়নাল খাঁর মা সুফিয়া খাতুন (৬৫) এবং তার নাতনি জামিলা আক্তার (১৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ঘর থেকে বের হন। কিন্তু কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে তারা নিজ নিজ ঘরে ফিরে যান। পরদিন সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় নাতনি জামিলাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে নিকটস্থ একটি সরিষা খেত থেকে জামিলার বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একেবি