images

সারাদেশ

কয়রায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম

খুলনার কয়রা উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন মুসা ডাক্তারের বাড়ির সামনে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাব্বির নামে (২৫) এক যুবক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা রাজ (২০) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির মহারাজপুর ইউনিয়নের মাওলানা আবুল বাসারের ছেলে।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলটি কয়রা সদরের দিকে যাচ্ছিল। এসময় বাক ঘুরতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ঢাল রক্ষায় পুঁতে রাখা পিলারে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর একজনের মাথা ফেঁটে যায়। আরেকজন ছিটকে দূরে পড়ে যায়। তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করে।

কয়রা থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

প্রতিনিধি/টিবি