images

সারাদেশ

গাজীপুরে মাইক্রোবাস চাপায় ওয়ার্কশপ কর্মী নিহত

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

গাজীপুরের ভোগড়া বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম মো. সাইমন (১৮)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভাটিয়ালপুর গ্রামের (মুন্সিপাড়ি) এলাকার মোমিন মিয়ার ছেলে। সাইমন স্থানীয় বাসন সড়ক এলাকায় সুমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইমনের বাবা স্থানীয় মালেকেরবাড়ি এলাকায় শাকিল এন্টারপ্রাইজের ম্যানেজার। তারা গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় উজ্জলের বাড়িতে ভাড়ায় সপরিবারের বসবাস করেন। বৃহস্পতিবার সকালে সাইমন বাসা থেকে বের হয়ে ওয়ার্কশপে যাচ্ছিল। পথে ভোগড়া বাসন সড়ক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহামড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় ময়মনসিংহগামী এক মাইক্রোবাস (হাইয়েস) তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে কর্তব্যররত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাসন থানার এসআই মো. সানোয়ার হোসেন জানান, মাইক্রোবাস চাপায় এক ওয়ার্কশপ কর্মচারী নিহত হয়েছেন। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি