images

সারাদেশ

শিবচরে খামারে আগুন, ২৮ গবাদি পশু পুড়ে ছাই

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ এএম

মাদারীপুরের শিবচরে একটি খামারে আগুন লেগে ২৮টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবচর পৌরসভার শিবরায়েরকান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদী পশুর খামারে এই ভয়াবহ আগুন লাগে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে শিবরায়েরকান্দি গ্রামের কৃষক ওবায়দুল মোল্লার গবাদী পশুর খামারে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে ৭টি গরু, ১টি ছাগল ও ২০টি হাঁসসহ খামারটি পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা।

ক্ষতিগ্রস্ত ওবায়দুল মোল্লা বলেন, খামারে থাকা গবাদি পশুর আয় দিয়েই সংসার চলতো। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। সরকারিভাবে সহযোগিতা না করা হলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু তার আগেই খামারটি পুড়ে যায়। মারা যায় খামারে থাকা গবাদিপশু। বিষয়টি খুবই দুঃখজনক।

প্রতিনিধি/টিবি