images

সারাদেশ

ফেনিতে যুবককে কুপিয়ে হত্যা 

জেলা প্রতিনিধি

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

ফেনীর সোনাগাজীতে পারিবারিক বিরোধের জের ধরে আইয়ুব নবী তারেক নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বগাদানা ইউনিয়নের গুনক গ্রামে কামাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, জমির মালিকানা নিয়ে পারিবারিক বিরোধ নিয়ে দুই পক্ষ ইফতারের পর বাগবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে প্রতিপক্ষ নাহিদ ও অহিদুর রহমানসহ অন্যরা তারেককে লাঠি দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এএইচ