images

সারাদেশ

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর

জেলা প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে রাফসান রাফি (১৬) ও অনুজ মজুমদার (১৬) নামে দুই বন্ধু নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাফসান রাফি মুকসুদপুর পৌরসভার দক্ষিণ চন্ডিবরদী এলাকার জাহিদ মিয়ার ছেলে এবং অনুজ মজুমদার শিমুলশুর গ্রামের শিশির মজুমদারের ছেলে। এ বছর মুকসুদপুরের এস জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরের দিকে বন্ধু অনুজ মজুমদারকে নিয়ে পারিবারিক কাজে জন্য একটি মোটরসাইকেলে করে রাফসান রাফি নিশিতলার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে রাফসান রাফি ও অনুজ মজুমদার মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার প্রথমে তাকে মুকসুদপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাফসান রাফি ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ মজুমদার মারা যায়।

প্রতিনিধি/টিবি