২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ এএম
মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নাসিমা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানার চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নারী খুলনা জেলার দৌলতপুর থানার মানিকতলার মৃত হাবিবুর রহমান তালুকদারের মেয়ে।
আরও পড়ুন:
যশোরে মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী ঢাকা মেট্রো জ-১১-১৩১৯ নম্বরের ‘অয়ন লাইন’ নামের বাসে ড্রাইভারের আসনের পেছনের সিটে বসা অবস্থায় সন্দেহভাজন হিসেবে ওই নারীকে তল্লাশি করা হয়।
এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান।
প্রতিনিধি/এএম