images

সারাদেশ

গাইবান্ধায় বাফার সার গোডাউনের অবৈধ কমিটি বাতিলের দাবি

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ এএম

গাইবান্ধার তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউনে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ আওয়ামী ফ্যাসিবাদ ট্রেড ইউনিয়ন কমিটির কার্যক্রম বন্ধের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এতে নতুন কমিটি গঠন করে দ্রুত অনুমোদনের দাবিও জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিকদলের সভাপতি অ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক হুনান হক্কানি, বল্লমঝাড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাজী ইমন, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব শামীম মিয়া, বিএনপির সাবেক সদস্য সচিব নুর মোহাম্মদ প্রিন্স, সম্পাদক বুলু খন্দকার বাচ্চু এবং বল্লমঝাড় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক কাজী মো. মাহমুদুল হাসান ইমনসহ আরও অনেকে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, তুলসীঘাট বিসিআইসি বাফার সার গোডাউন কুলি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-২৪৫৬) ও (রেজি. নং বগুড়া-০৭৭) ট্রেড ইউনিয়নের কমিটির মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়েছে। তারপরও কোনো সাধারণ সভা বা গণতান্ত্রিক নির্বাচন ছাড়াই অবৈধভাবে কমিটির কার্যক্রম চালানো হচ্ছে।

এতে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বলেও অভিযোগ করা হয়।

প্রতিনিধি/এএম