images

সারাদেশ

স্কুল যাওয়া হলো না নওশাদের, সড়কে ঝরল প্রাণ

জেলা প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নওশাদ শরীফ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া থানা সংলগ্ন হিন্দুপাড়ার টেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নওশাদ শরীফ চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আরও পড়ুন

সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নওশাদ সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। সড়ক পারাপারের সময় একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ছুটে এসে ট্রাকের নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।

চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস