images

সারাদেশ

জিয়াউর রহমানের দেখানো পথেই খাল খনন শুরু হলো: তথ্যমন্ত্রী স্বপন

জেলা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৬ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া সফল উদ্যোগের ধারাবাহিকতায় পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো। তার দেখানো পথ ধরে কৃষকদের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ। এর মাধ্যমে মরাখালে জোয়ার-ভাটা ফিরিয়ে এনে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের ন্যায্য পানি নিশ্চিত করা হবে।

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে রোববার (২২ ফেব্রুয়ারি) খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সুফল মিলেছিল- তা আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমান নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না: টুকু

এসময় তিনি সেখানকার প্রান্তিক কৃষকসহ স্থানীয়দের সঙ্গে খাল খননসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার সারাদেশ ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শিগ্‌গিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো।

তিনি আরও বলেন, একইসঙ্গে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এ কাজ আরও ত্বরান্বিত করা হবে।

প্রতিনিধি/এসএস