images

সারাদেশ

দাগনভূঞা থানা পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

ফেনীর দাগনভূঞা মডেল থানার পুকুর থেকে ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ওই পুকুরে সেচ দিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সোর্সের মাধ্যমে জানতে পারি, দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই পুকুরে সেচ দিই। এক পর্যায়ে পুকরে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি পাওয়া যায়। বুলেটের মাঝে বাংলাদেশ পুলিশ লিখা আছে। এখনো তল্লাশির কাজ চলমান থাকায় বিস্তারিত বলা যাচ্ছে না।

প্রতিনিধি/টিবি