জেলা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা সংগঠিত হয়ে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মুছাপুর ইউনিয়নের মো সোহেল(৪৫),মো. হুমায়ুন কবির (৪০), সিরাজপুর ইউনিয়নের মো হুমায়ুন কবির (৪০), সিরাজপুর ইউনিয়নের শেখ ফরিদ (৪০), সিরাজিল হক মনজু (৩৫), চরহাজারী ইউনিয়নের জাহাঙ্গীর আলম (৪৫) শরিয়ত উল্লা (৪০)।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানান, আটককৃতরা প্রাথমিকভাবে আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের পরিচয় আরও গভীরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এজে