images

সারাদেশ

উল্লাপাড়ায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেফতার 

জেলা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি এরশাদ আলী (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উধুনিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে ও উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক যুবলীগের ইউনিয়ন সভাপতি এরশাদ আলীর নামে এর আগেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে। চলনবিল এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এরআগে র‍্যাব এর হাতে মহাসড়কে ডাকাতি করার সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার হয়েছিল। 

উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক আব্দুল হালিম বলেন, এরশাদের নামে থানায় বিস্ফোরক মামলা হয়েছে। বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে