images

সারাদেশ

মন্ত্রিসভায় সিরাজগঞ্জের ‘মামা-ভাগ্নে’

জেলা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় সিরাজগঞ্জের রাজনীতিতে ইতিহাস গড়ে মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সম্পর্কে মামা ও ভাগ্নে দুই সংসদ সদস্য। এদের রাজনীতির ইতিহাসও শত বছরের।

মামা ও ভাগ্নে একই মন্ত্রিসভায় সিরাজগঞ্জের ইতিহাসে এবারই প্রথম একই সঙ্গে দুজন প্রতিনিধি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। তারা হলেন- বিএনপির প্রবীণ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে ড. এম এ মুহিত।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী হচ্ছেন ফারজানা শারমিন পুতুল

ইকবাল হাসান মাহমুদ টুকু (মামা): সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত এই প্রবীণ নেতা ২০০১ সালেও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। এবার তিনি পূর্ণমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। সম্ভবত তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।

এম এ মুহিত (ভাগ্নে): সিরাজগঞ্জ-৬ থেকে প্রথমবারের মতো এমপি হওয়া মুহিত সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে। তিনি প্রতিমন্ত্রী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তিনি ডাক, তার, টেলিযোগাযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হচ্ছেন।

প্রতিনিধি/এসএস