Dhaka Mail Logo

সারাদেশ

রমজানে হোটেল বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে শিক্ষার্থীদের র‍্যালি

জেলা প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

মাহে রমাদানে দিনের বেলায় হোটেল বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পর্দা করে চলা, কোরআন পড়া- এমন আহ্বান জানিয়ে র‍্যালি করেছেন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীরা এই র‍্যালিটি করেন। র‍্যালিতে কয়েক শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে র‌্যালি প্রদক্ষিণ শেষে, মাদরাসাই গিয়ে শেষ করেন। এসময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। শহরজুড়ে র‍্যালিটি শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও ধর্মীয় আহ্বানের জন্য সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।   

27d064f0-936a-4930-9fa8-0ce8d70aac32

আরও পড়ুন

পরিপূর্ণ রোজা: কী করবেন, কী বর্জন করবেন?

65fcb0cf-e868-4470-ae57-5a10b3584e49

শিক্ষার্থীদের হাতে, ‘দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ রন্ধ রাখি, পর্দা করে চলি অশ্লীলতা ছাড়ি’, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাই’, ‘কোরআন পড় কোরআন বুঝি, কোরআন দিয়ে বিশ্ব গড়’, ‘হালাল উপার্জন করি, হারাম বর্জন করি’, ‘মাহে রমজান দিচ্ছে ডাক, সব মুসলিম জাগরে জাগ’, এমন ফাস্টুন ব্যানার হতে নিয়ে র‍্যালিতে অংশ নেন শিক্ষার্থীরা।  

b6a34411-77a6-4cea-a3bd-848493f915ad

এসময় মাদরাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, সংযম ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস